জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ফের কড়া কারফিউ, রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে বিধিনিষেধ।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে স্বল্প সময়ের শিথিলতার পর ফের কঠোরভাবে জারি করা হয়েছে কারফিউ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত পুরো জেলায় কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার আগেই সিদ্ধান্ত হয়, নতুন করে কারফিউ বাড়ানো হবে।

এর আগে, শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। সেই সুযোগে শহরের রাস্তায় লোকজন বের হন, বাজারে ভিড় বাড়ে এবং সীমিত পরিসরে গণপরিবহণও চলতে শুরু করে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্তও জেলাজুড়ে কারফিউ বলবৎ ছিল।

উল্লেখ্য, এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় গত বুধবার গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ওই হামলার পরপরই জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং পরে প্রথম দফায় ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়। এরপর থেকেই সময় বাড়িয়ে ধাপে ধাপে জেলায় কারফিউ বজায় রাখা হচ্ছে।

মতামত দিন