জাতীয়
ছবি: সংগৃহীত

অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে ধরা, বরিশালে এসআই ক্লোজড।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালের বেলস পার্কে এক বিবাহিত নারীর সঙ্গে ঘোরাঘুরির সময় হাতে-নাতে ধরা পড়েছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুল। ঘটনার পরই তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাতে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এসআই মাহবুবকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলস পার্কে এক যুবকের স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছিলেন এসআই মাহবুব। ওই সময় স্বামী রাব্বি খান এবং তার বন্ধুরা গিয়ে তাকে ধরে ফেলেন। পার্কেই তীব্র তোপের মুখে পড়েন এসআই, পরে তিনি দ্রুত সেখান থেকে সরে যান।

ঘটনার ভিডিও ফুটেজ রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং পরদিনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মতামত দিন