জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কারফিউ আংশিক শিথিল, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার পর গোপালগঞ্জে জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আংশিকভাবে শিথিল করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘোষণা দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক টহল চলছে।

এদিকে কারফিউ শিথিল থাকায় রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের  দোকান খোলা থাকলেও অন্যান্য ব্যবসা ও বাজার আংশিক বন্ধ রয়েছে। তবে শহরের সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক এখনও কাটেনি।

উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন ব্যাপক সংঘর্ষে প্রাণহানিও ঘটে। এরপর একই রাতে কারফিউ জারি করে জেলা প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী দুই দিনেও সময়সীমা বাড়িয়ে দফায় দফায় কারফিউ বলবৎ রাখা হয়। আজকের আংশিক শিথিলতাই এই প্রথম দীর্ঘ সময়ের জন্য কারফিউ তুলে নেওয়ার আভাস দিল প্রশাসন।

মতামত দিন