একাদশ শ্রেণিতে নতুন কোটা ও বাড়ছে আবেদন ফি, ক্লাস শুরুর তারিখ ঘোষণা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
এইসব পরিবর্তনসহ একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২২ জুলাই (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে একটি ভার্চুয়াল বৈঠকে নীতিমালার চূড়ান্ত অনুমোদনের বিষয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়ের। বৈঠকে অংশ নেবেন ঢাকার ৩৫টি সরকারি কলেজের অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
খসড়া নীতিমালার প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করতে পারবে। মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দ অনুযায়ী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার স্থান নির্ধারণ হবে।
‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা এবারের ভর্তি নীতিতে যুক্ত হলেও এটি স্থায়ী হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই কোটা কেবল ২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বলবৎ থাকতে পারে, এরপর থেকে কোটাব্যবস্থা তুলে দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে।
ভর্তির সময়সূচি অনুযায়ী—
-
আবেদন: ২৪ জুলাই–৯ আগস্ট
-
প্রথম ধাপের ফল: ২১ আগস্ট (রাত ৮টা পর্যন্ত)
-
নিশ্চায়ন: ২৫ আগস্ট (রাত ৮টা পর্যন্ত)
-
দ্বিতীয় ধাপের আবেদন: ২৬–২৮ আগস্ট, ফল ৩১ আগস্ট
-
তৃতীয় ধাপের আবেদন: ৫–৮ সেপ্টেম্বর, ফল ১০ সেপ্টেম্বর
-
মাইগ্রেশন ফল: ১৪ সেপ্টেম্বর
-
ভর্তি কার্যক্রম: ১৫–২৮ সেপ্টেম্বর
-
ক্লাস শুরু: ৩০ সেপ্টেম্বর
মতামত দিন