জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ বাড়ল, নতুন সময়সূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে চলমান কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে জানানো হয়, কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত বহাল থাকবে।

এরপর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ সাময়িক শিথিল করা হবে। কিন্তু আবারও বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের কার্যকর থাকবে কারফিউ।

এর আগে বুধবার (১৭ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করেছিল গোপালগঞ্জ জেলা প্রশাসন। উত্তপ্ত পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন