গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যেও চলছে কিছু যানবাহন, থমথমে পরিস্থিতি।
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংস ঘটনার পর জারি করা কারফিউ এখনও কার্যকর থাকলেও বৃহস্পতিবার সকালে শহরের কিছু এলাকায় স্বাভাবিকতার আংশিক চিত্র দেখা গেছে।
বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ রয়েছে।
এর মধ্যেও সকালে গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় কিছু রিকশা, ভ্যান এবং হালকা যানবাহন চলতে দেখা গেছে।
মানুষের চলাচল খুব সীমিত। তবে পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনের মতো তাদের কাজ করেছেন, আর কিছু দিনমজুরকে কাজে বের হতে দেখা গেছে।
শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার রয়েছে। কিছু চায়ের দোকান খুললেও সেখানে মানুষের আনাগোনা কম।
সার্বিকভাবে শহরে পরিস্থিতি শান্ত থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে।
মতামত দিন