জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পরিস্থিতি শান্ত কিন্তু থমথমে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে বিশেষ অভিযান।

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি রয়েছে, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। প্রশাসনের দাবি, শহরের পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও পরিবেশে থমথমে অবস্থা বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর সার্কেলের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, “পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ কার্যকর রয়েছে।” তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

গতকালের ঘটনার পর কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো মিছিল বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

মতামত দিন