জাতীয়
ছবি: সংগৃহীত

এনবিআরের আরও ৭ কর্মকর্তা বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে অফিসিয়াল কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও সাত কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এনিয়ে মোট বরখাস্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে।

বুধবার (১৬ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত আদেশে তৃতীয় দফার বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন, যা একজন সরকারি কর্মচারীর শৃঙ্খলা পরিপন্থী।

তৃতীয় দফায় বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন:

  • লোকমান হোসেন (কর পরিদর্শক, কর অঞ্চল-২)

  • নাজমুল হাসান (কর পরিদর্শক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট)

  • আব্দুল্লাহ আল মামুন (কর পরিদর্শক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট)

  • ছালেহা খাতুন সাথি (সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা)

  • রৌশনারা আক্তার (সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা উত্তর)

  • সালেক খান (সিপাই, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ)

  • বি এম সবুজ (প্রধান সহকারী, কর অঞ্চল-১৪, ঢাকা)

আগের দিন বরখাস্ত হওয়া ১৪ জন

মঙ্গলবার (১৫ জুলাই) দুই দফায় এনবিআরের ১৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

প্রথম দফায় বরখাস্ত হন:

  • মাসুমা খাতুন (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-২)

  • মুরাদ আহমেদ (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫)

  • মো. মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া)

  • মোনালিসা শাহরীন সুস্মিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী)

  • আশরাফুল আলম প্রধান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার)

  • মো. শিহাবুল ইসলাম (উপ-কর কমিশনার, কর অঞ্চল-খুলনা)

  • মোসা. নুশরাত জাহান শমী (উপ-কর কমিশনার, কর অঞ্চল-রংপুর)

  • ইমাম তৌহিদ হাসান শাকিল (উপ-কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা)

দ্বিতীয় দফায় বরখাস্ত হন:

  • হাছান মুহম্মদ তারেক রিকাবদার (অতিরিক্ত কমিশনার, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর)

  • সবুজ মিয়া (রাজস্ব কর্মকর্তা, কাস্টম বন্ড কমিশনারেট, ঢাকা উত্তর)

  • শফিউল বশর (রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা)

  • সিফাত মরিয়ম (উপপরিচালক, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প)

  • শাহাদত জামিল (দ্বিতীয় সচিব, এনবিআর)

  • মির্জা আশিক রানা (অতিরিক্ত কমিশনার, কর অঞ্চল-৮)

জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এ ধরনের আচরণ প্রশাসনিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন