জাতীয়
ছবি: সংগৃহীত

দিনাজপুরে কমেছে কাঁচামরিচের দাম, পেঁয়াজের দামেও স্বস্তি।

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা কমেছে। পাঁচ দিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়া এবং ভারত থেকে আমদানির খবরে এই দাম হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) পৌর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে, যা কয়েকদিন আগেও ছিল ২৫০ থেকে ২৬০ টাকা। দোকানিদের মতে, মজুত করা মরিচ বাজারে ছাড়ার কারণে দাম কমতে শুরু করেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে দেশি পেঁয়াজের দামেও কেজিপ্রতি ৫ টাকার কমতি দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, বাজারে নজরদারি অব্যাহত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন