জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনের ইঞ্জিন, ১৫ বগি রেখেই চলে গেল।

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন নাটোরের আজিমনগর স্টেশনে ১৫টি বগি রেখেই সামনের দিকে চলে যায়। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ৫৭ মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্র জানায়, ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন ও বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিনটি তখন সামনে এগিয়ে গেলেও বিষয়টি বুঝতে পেরে ১০ মিনিটের মধ্যে ইঞ্জিন ফেরত আসে এবং বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি রাজশাহীর পথে যাত্রা শুরু করে।

স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, এ ঘটনায় যাত্রী বা ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কী কারণে ইঞ্জিন ও বগির সংযোগ বিচ্ছিন্ন হলো, তা লোকোমাস্টারই ভালো বলতে পারবেন। ঘটনাটি তদন্তাধীন।

মতামত দিন