মহাখালী রুটে সিএনজিচালকদের অবরোধে যান চলাচল বন্ধ।
রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ডিএমপির ট্রাফিক সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের বাইরের সিএনজিচালকরা রাজধানীতে চলাচলের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ফলে উত্তরা-মহাখালী রুটে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, এই অবস্থায় ইনকামিং ট্রাফিকের জন্য কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান-১, আমতলী বা পুলিশ প্লাজার বিকল্প রুট ব্যবহার করতে হবে। আর আউটগোয়িংয়ের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিলগামী যাত্রীরাও এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলাচল করতে পারবেন।
অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বিকল্প রুটে চলাচলের জন্য চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

মতামত দিন