জাতীয়
ছবি: সংগৃহীত

সারা দেশে চিরুনি অভিযান শুরু, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো।

নিজস্ব প্রতিবেদক:

আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু হয়েছে। রবিবার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা দেন।

তিনি জানান, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে এই অভিযান চালানো হবে।

একইদিনে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এসব কর্মকর্তা সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই দুই সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় হয়েছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।

মতামত দিন