জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, ৩৯১ নতুন রোগী ভর্তি।

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯১ জন  নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

শনিবার (১২ জুলাই) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। গত এক দিনে ওই বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী।

বিজ্ঞপ্তির তথ্যে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত বুধবার (৯ জুলাই) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২১ জন মারা গেছেন, যা সবচেয়ে বেশি।

অন্যদিকে, বরিশাল বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঁচজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে চারজন করে, রাজশাহী বিভাগে দুজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মারা গেছেন।

সার্বিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জনের মৃত্যু ঘটেছে।

তুলনায়, ২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করছেন এবং অতি প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।

মতামত দিন