জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে বোমা আতঙ্কে কাঠমান্ডু ফ্লাইট স্থগিত।

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত এক ফোন কলে বোমা থাকার আশঙ্কায় বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িক স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ২৬ মিনিটে ফোন পাওয়ার সময় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে রানওয়েতে ট্যাক্সি করছিল।

সঙ্গে সঙ্গে বিমানবাহিনীর টাস্ক ফোর্স, এভসেক, এপিবিএন ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে। ডগ স্কোয়াড দিয়ে শুরু হয় পুরো  উড়োজাহাজ ও লাগেজের নিরাপত্তা তল্লাশি।

সতর্কতা হিসেবে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের সব ধরনের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, বিষয়টি এখনো তদন্তাধীন।

মতামত দিন