হিমছড়ি সৈকতে স্রোতে ভেসে যাওয়া চবি শিক্ষার্থী অরিত্র এখনো নিখোঁজ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বৃহস্পতিবার (১০ জুলাই) জানিয়েছেন, “সাগরের ভেতরে ও আশপাশের সম্ভাব্য এলাকাগুলোতে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড এবং স্থানীয় জেলেদেরও কাজে লাগানো হয়েছে।”
এদিকে এই ঘটনায় এরইমধ্যে উদ্ধার করা হয়েছে চবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ ও কেএম সাদমান রহমান সাবাবের মরদেহ।
জানা গেছে, মঙ্গলবার সকালে পাঁচজন বন্ধু মিলে হিমছড়ি ঘুরতে যান। ঘুরতে গিয়ে তিনজন সেলফি তুলতে তুলতে জোয়ারের পানিতে আটকা পড়েন। সাঁতরে ফিরতে গেলে হঠাৎ প্রবল স্রোতে তারা ভেসে যান। দুজনকে উদ্ধার করা গেলেও এখনো অরিত্রের কোনো খোঁজ মেলেনি।
প্রশাসনের পক্ষ থেকে সোনাদিয়া দ্বীপ, মহেশখালী ও আশপাশের উপকূলজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাগরে স্পিডবোট নামিয়ে সম্ভাব্য স্থানগুলোতে চালানো হচ্ছে অভিযান।
মতামত দিন