পটুয়াখালীর চারটি স্কুলে এসএসসিতে কেউ পাস করেনি।
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী জেলার চারটি বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্য—অর্থাৎ, এসব বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল, দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল ও দুমকি জলিশা গার্লস স্কুল থেকে মোট ১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে কেউই উত্তীর্ণ হতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, “শিক্ষা বোর্ড থেকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা এলে নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলায় গড় পাসের হার ছিল ৫৫ দশমিক ৭২ শতাংশ।

মতামত দিন