ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৩৭।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মৃতদের একজন ৬ থেকে ১০ বছর বয়সী শিশু ও অন্যজন ১৬ থেকে ২০ বছর বয়সী এক তরুণী।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৩৩৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন ভর্তি হয়েছেন বরিশালের হাসপাতালে।
এরপর ঢাকার বিভিন্ন হাসপাতাল (মহানগরের মধ্যে) ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৮ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ২৭ জন, ময়মনসিংহে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ২৫ জন নারী। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৯৩১ জন রোগী।
মতামত দিন