জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে একদিনে করোনা শনাক্ত ১৪, মৃত্যু শূন্য।

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন। তবে এই সময় কেউ মারা যাননি।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে।

নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা ও চট্টগ্রামে—প্রত্যেক জেলায় ৫ জন করে। রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহে শনাক্ত হয়েছেন ১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ জন এবং মোট শনাক্ত ৬৭২ জন। মৃতদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলক বেশি। সর্বশেষ মৃত্যু হয়েছে ৯ জুলাই, মঙ্গলবার।

মতামত দিন