নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও মেয়েরা এগিয়ে রয়েছে জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
বোর্ডগুলো হলো—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ছাত্রদের তুলনায় ৩.৭৯ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। পাশাপাশি ৮,২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ২০২৪ সালে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে।
এই পরিসংখ্যানে স্পষ্ট, শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতি ও সাফল্য অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। শিক্ষা বিশ্লেষকদের মতে, মেয়েদের এই ধারাবাহিক অগ্রগতির পেছনে রয়েছে পরিবার, বিদ্যালয় ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা।

মতামত দিন