জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে খোলা নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর হালিশহর তাসফিয়া এলাকায় খোলা নালায় পড়ে তিন বছরের এক শিশু হুমায়রা মৃত্যু বরণ করেছে। ঘটনাটি বুধবার (৯ জুলাই) বিকেলে ঘটে।
শিশুটির পরিবার জানায়, তার বাবা মো. রহমান ডিশ সরবরাহের কাজ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হুমায়রা বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলো। ওই স্থানে নালার স্ল্যাব খুলে থাকার কারণে পানি জমে ছিল। অসাবধানতাবশত শিশুটি পানিতে পা দিলে স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার কামরুল ইসলাম জানান, দুপুর ৩টা ১০ মিনিটে খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়া হয়। ৩টা ৫৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল নগরীর চাক্তাই খালে নিখোঁজ শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছিলো, যিনি কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে গিয়েছিলেন।

মতামত দিন