ভুল এডমিট কার্ডে ক্ষোভে ফুঁসছে আশুলিয়ার ২৮৬ এইচএসসি পরীক্ষার্থী।
ভুল এডমিট কার্ডে পরীক্ষার্থীদের এমন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে—যেগুলো তারা কখনও পড়েননি। এর মধ্যে রয়েছে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এসব বিষয়ে কোনো ক্লাস নেওয়া হয়নি, এমনকি বইও সরবরাহ করা হয়নি।
বেলা ১১টা থেকে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা বলেন, “আমরা যেসব বিষয়ে ক্লাস করেছি, সেগুলোর কোনো উল্লেখ নেই এডমিটে। তাহলে পরীক্ষা দেব কীভাবে? এই অবহেলা আমাদের ভবিষ্যতের সঙ্গে চরম অন্যায়।”
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
-
ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন,
-
নিরবচ্ছিন্ন পরীক্ষার নিশ্চয়তা,
-
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও চাকরিচ্যুতি,
-
প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা,
-
শিক্ষক-শিক্ষার্থী গণস্বাক্ষরে গেট ব্লকেড এবং
-
পরীক্ষাবর্জন কর্মসূচি।
গতকাল (৮ জুলাই) একই ইস্যুতে ক্যাম্পাসে মানববন্ধন হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

মতামত দিন