পুলিশের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
বদলিকৃতদের মধ্যে রয়েছেন ৫ জন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার (এসপি) এবং ১ জন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে বলা হয়,
-
অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা (পুলিশ সদর দপ্তর)–কে পাঠানো হয়েছে সিআইডিতে,
-
ফয়সল মাহমুদ (সারদা, রাজশাহী)–কে সিলেট রেঞ্জে,
-
মো. আশরাফুল ইসলাম (এটিইউ)–কে পুলিশ সদর দপ্তরে,
-
ফারুক আহমেদ (পুলিশ সদর দপ্তর)–কে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং
-
মিজানুর রহমান (এসবি)–কে বদলি করা হয়েছে ঢাকার টিডিএসে।
পুলিশ সুপারদের মধ্যে যাদের বদলি করা হয়েছে:
-
ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া (হাইওয়ে পুলিশ)–কে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে,
-
মো. সাখাওয়াত হোসেন (বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টার)–কে রাজারবাগ পুলিশ টেলিকমে,
-
মো. খাইরুল ইসলাম (হাইওয়ে পুলিশ)–কে ট্যুরিস্ট পুলিশে,
-
খন্দকার নুর রেজওয়ানা পারভীন (পিবিআই)–কে পুলিশ সদর দপ্তরে,
-
মীর আবু তৌহিদ (নোয়াখালী পিটিসি)–কে সিআইডিতে,
-
মো. মিজানুর রহমান (ট্যুরিস্ট পুলিশ)–কে এপিবিএনে,
-
আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান (খুলনা ডেপুটি কমিশনার)–কে সিআইডিতে,
-
সৈকত শাহীন (কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টার)–কে শিল্পাঞ্চল পুলিশে,
-
কাজী মো. আবদুর রহীম (এন্টি টেররিজম ইউনিট)–কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,
-
মো. আব্দুল্লাহ আল ইয়াছিন (সিআইডি)–কে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং
-
মো. আমিনুর রহমান (সিলেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার)–কে পাঠানো হয়েছে এসবিতে।
বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ না থাকলেও অভ্যন্তরীণ রদবদল ও প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

মতামত দিন