জাতীয়
ছবি: সংগৃহীত

সাবেক সচিব ও বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করলো সরকার।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকদের বরাদ্দপ্রাপ্ত ১২টি সরকারি ফ্ল্যাট বাতিল করেছে। এই সিদ্ধান্ত নিয়েছে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন এবং বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে ফ্ল্যাট বরাদ্দ বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদের বরাদ্দ বাতিল হয়েছে, তারা হলেন:

  • মো. জহুরুল হক – সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার

  • মো. ইউনুসুর রহমান – সাবেক সিনিয়র সচিব

  • ড. মো. মোজাম্মেল হক খান – সাবেক সিনিয়র সচিব ও দুদক কমিশনার

  • এম এ কাদের সরকার – সাবেক সচিব

  • ড. এম আসলাম আলম – সাবেক সিনিয়র সচিব

  • আকতারী মমতাজ – সাবেক সচিব

  • মো. সিরাজুল হক খান – সাবেক সচিব

  • মো. মঞ্জুরুল বাছিদ – সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ

  • সৈয়দ আমিনুল ইসলাম – সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ

  • অধ্যাপক নেহাল আহমেদ – মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের সাবেক মহাপরিচালক

  • মো. আনিছুর রহমান – সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনার

  • এস. এম. গোলাম ফারুক – সাবেক সিনিয়র সচিব

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং নীতিমালার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন