ঢাকা ও নারায়ণগঞ্জের বহু এলাকায় সোমবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, ডিএনডি খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ঢাকা অংশে অবস্থিত ৯টি খালে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে সোমবার। ফলে এই সময়ে নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে: টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।
এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস।
অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন