যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত ৩।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যশোরগামী একটি বাস কলেজ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি আরেক পথচারীকেও চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানে থাকা যাত্রী রতন (২৭)। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান পথচারী নাজমুল দফাদার (৪০)।
আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের একজন গাইবান্ধার শাঘাটা উপজেলার বাসিন্দা, অপরজন যশোরের জয়পুর গ্রামের।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিকে ধাওয়া দিয়ে থামায় এবং চালক আব্দুল গনিকে (৩৫) পুলিশের হাতে তুলে দেয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয়। বাস ও চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।”
মতামত দিন