জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬।

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬  জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৯ জনে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী এবং ১১ জন পুরুষ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনও সচেতনতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন, বিশেষত শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা কিংবা জ্বর-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন