যশোরে বজ্রপাতে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর।
নিহত সুলতান ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার বাসিন্দা রাসেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সুলতান স্কুল বন্ধ থাকায় কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে ফুটবল খেলতে যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে অন্যরা ছুটে পালালেও সুলতান বজ্রাঘাতে আক্রান্ত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বজ্রাঘাতের কারণে শরীরের কিছু অংশে পোড়ার চিহ্ন ছিল।
ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। সহপাঠী ও প্রতিবেশীরা জানান, সুলতান পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের ছেলে ছিল।
মতামত দিন