১০৮ ঘণ্টা বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব কার্যক্রম।
সংশ্লিষ্টদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকটির সিবিএস (Core Banking System) আপগ্রেডের জন্য ৮ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এনসিসি ব্যাংকের সব শাখা, উপশাখা, ডেবিট কার্ড, এটিএম, ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেল (বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি), ইন্টারনেট ব্যাংকিং ও সুইফট সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের চিঠি দিয়ে অবহিত করেছে।
এছাড়া, পৃথক একটি নোটিশে জানানো হয়েছে—ডাটা সেন্টার স্থানান্তরের কারণে রূপালী ব্যাংক পিএলসির ব্যাংকিং কার্যক্রমও আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

মতামত দিন