স্বাস্থ্যখাতে চীনের ১৯ হাজার ডেঙ্গু পরিক্ষার কিট সহায়তা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব কিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি ড. লিউ ইউয়িন উপস্থিত থেকে কিট হস্তান্তরের দায়িত্ব পালন করেন।
ড. লিউ ইউয়িন বলেন, “বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমরা পাশে থাকবো, ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, “ডেঙ্গু রোধে সরকারের প্রস্তুতি জোরদার রয়েছে। যেসব এলাকায় রোগীর সংখ্যা বেশি, সেসব স্থানে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “জনসাধারণের উচিত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই সতর্কতা অবলম্বন করা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে চলা।”
বর্তমানে দেশের ৬২টি জেলার মানুষের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। শনাক্তকরণ কিটের সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ নানা সমস্যা দেখা দিচ্ছে অনেক জায়গায়। এমন প্রেক্ষাপটে চীনের এই সহায়তা সরকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
মতামত দিন