জাতীয়
ছবি: সংগৃহীত

৫ আগস্ট হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সাধারণ ছুটি।

নিজস্ব প্রতিবেদক:

প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং দিনটিতে থাকবে সাধারণ ছুটি—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হলো এবং এ দিনটিতে দেশব্যাপী সাধারণ ছুটি থাকবে।

সরকার আরও জানিয়েছে, দিবসটি ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত’ মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে যুক্ত করা হয়েছে। এর ফলে রাষ্ট্রীয়  মর্যাদা ও আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হবে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত করার জন্যই এই ঘোষণা এসেছে বলে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে।

মতামত দিন