বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তায় জাপান-জাতিসংঘের চুক্তি।
বুধবার (২ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং সার্বিক কর্মকাণ্ড উন্নয়নে ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার) অনুদান দেবে জাপান সরকার।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মোড়ে অবস্থান করছে। একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের উদ্যোগকে জাপান সর্বাত্মক সমর্থন জানায়।”
ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার জানান, এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথে সহায়তা করবে যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ জানান, প্রাপ্ত ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা নির্বাচন ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে ব্যবহৃত হবে। ইউএনডিপির সহযোগিতা ইতিমধ্যে চলমান এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতামত দিন