সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ পরিচয় ব্যবহারে নিষেধাজ্ঞা।
সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় কমিশনার সদস্যদের উদ্দেশে বলেন, “কোনো সদস্য যেন ‘পুলিশ’ পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকেন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি আরও জানান, ডিজিটাল সেবা নিশ্চিত করতে প্রত্যেক পুলিশ সদস্যকে ‘অনলাইন জিডি’ সিস্টেম সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে, যাতে সাধারণ মানুষকে আরও কার্যকরভাবে সহায়তা দেওয়া সম্ভব হয়।
সভায় কমিশনার পেশাদার আচরণ বজায় রাখা এবং দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সেবা উন্নয়নে সদস্যদের মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
কল্যাণ সভার শুরুতে তিনি উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গত মাসে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও সুপারিশের অগ্রগতি সম্পর্কে অবগত হন। সদস্যদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও সমস্যা শুনে বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশও দেন তিনি।

মতামত দিন