জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক:

জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতাকে স্মরণ করে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্যও প্রার্থনা জানানো হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ জুলাই) দেশের সব মসজিদে এই দোয়া পরিচালনার জন্য খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, এই আয়োজনের মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি জাতীয়ভাবে তাদের আত্মত্যাগ স্মরণ করা হবে।

এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর (দুপুর ১টা ৩০ মিনিটে) কেন্দ্রীয়ভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছিলো।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনে গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ছাত্র ও নাগরিকদের স্মরণে বিভিন্ন  ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে।

মতামত দিন