এইচএসসি পরীক্ষার দিন নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা উদ্ধার।
শনিবার সকাল ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন মাহিরা। দুপুরের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার অনুপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করে জানতে পারেন, ওইদিন মাহিরা পরীক্ষায় অংশ নেননি।
পরবর্তীতে সন্ধ্যার দিকে মাহিরার বাবা আব্দুল্লাহ আল মারুফ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ হওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার রাতেই মাহিরার অবস্থান শনাক্ত করে তাকে সাভার এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে তদন্ত অব্যাহত রেখেছে র্যাব।
এদিকে কীভাবে এবং কেন মাহিরা নিখোঁজ হয়েছিলেন— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে র্যাব জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তি বা ব্রিফিং দেওয়া হতে পারে।

মতামত দিন