মোবাইল ফোন ব্যবহার করে নকলের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতদের একজন হাটহাজারীর নাজিরহাট কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি মোবাইলে সংরক্ষিত উত্তর দেখে নকল করছিলেন। তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব তার মোবাইল জব্দ করে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেন। অপর শিক্ষার্থী মিরসরাইয়ের জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে হাতে লেখা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। তাকেও বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৮৮ হাজার ৩৭৮ জন শিক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৩৫ জন। তবে কক্সবাজারসহ পার্বত্য তিন জেলায় এদিন কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “আমরা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও তদারকি বাড়ানো হবে।”
মতামত দিন