ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু,২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৮৩।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বাধিক আক্রান্ত বরিশাল বিভাগে—সেখানে ১৩৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ৫৫ জন, ঢাকার দুই সিটিতে ৬০ জন, সিটি এলাকার বাইরে ঢাকা বিভাগে ৪৮ জন, খুলনায় ৪১ জন, রাজশাহীতে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬৭ জনে। তাদের মধ্যে ৫ হাজার ৮২৫ জন পুরুষ ও ৪ হাজার ৪২ জন নারী। মৃত্যু হয়েছে মোট ৪২ জনের—এর মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বৃদ্ধির ফলে আক্রান্তের হার আরও বাড়তে পারে। তারা স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মতামত দিন