জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২,নতুন শনাক্ত ৭।

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে সাতজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ১৮১টি নমুনা  পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭টি নমুনায় পজিটিভ পাওয়া যায়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ০৮ শতাংশ।

মারা যাওয়া দুইজনের মধ্যে রয়েছেন একজন নারী ও একজন পুরুষ।

চলতি বছরে এ নিয়ে দেশে মোট ২২ জনের মৃত্যু হলো করোনায়। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৩৫-এ।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, যদিও সংক্রমণের হার তুলনামূলকভাবে কম, তবুও সাবধানতা অবলম্বন জরুরি। বিশেষ করে বয়স্ক, অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে সচেতনতা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা।

মতামত দিন