ডেঙ্গুতে বরগুনা উপজেলা পরিষদের নারী কর্মকর্তার মৃত্যু।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুম মনিরা উপজেলার হোগলাপাশা গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। তার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে ১০ এবং ৬ বছর।
নিহতের ভাইগ্না মনিরুজ্জামান জানান, মনিরা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে পড়ে। শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল, পথেই তার মৃত্যু হয়।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার সময়ই তার অবস্থা ছিল আশঙ্কাজনক।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বরগুনা জেলাজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। এর মধ্যে পাথরঘাটা উপজেলায় প্রাণ হারিয়েছেন ২জন।

মতামত দিন