গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের করোনা শনাক্ত।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কেউ প্রাণ হারাননি।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯টি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫১৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি বলে জানিয়েছে অধিদফতর।
এর আগে সর্বশেষ গত সোমবার (২৩ জুন) একদিনে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদফতর সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ পুনরায় মনে করিয়ে দিয়েছে। করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন