জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. নূরুল ইসলাম, ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এক যুগ পর পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। গত ৩১ মে সারাদেশের প্রায় ৩০০ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ শতাংশ পেয়েছেন ৫০ শতাংশের বেশি নম্বর, আর বাকি ৬৬.৭২ শতাংশের নম্বর ৫০-এর নিচে। প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন।
ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৯ জুন থেকে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফরম ডাউনলোড করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মতামত দিন