দেশে করোনায় মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন।
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬ জন।
আগের দিনে এই সংখ্যা ছিল ২১। এই সময় ৪৯৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২১ শতাংশ।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনে। আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর, ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু ঘটে। এরপর একাধিক দফায় সংক্রমণের ঢেউ এলেও বর্তমানে সংক্রমণ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে আক্রান্ত শনাক্ত হওয়ায় সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মতামত দিন