চালের বাজারে অতিরিক্ত দাম: দিনাজপুরে অভিযান, জরিমানা ৫ হাজার টাকা।
বুধবার (২৫ জুন) দুপুরে শহরের বাহাদুর বাজারের এনএ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।
জানা গেছে, অভিযানে রাকিব ট্রেডার্সকে ১ হাজার ৫০০ টাকা এবং রীপি দোলা মৌ ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো বাজারমূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি করছিল এবং মোড়কে ভুল তথ্য ব্যবহার করছিল বলে অভিযোগ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বলেন, “চালের বাজারে অস্থিতিশীলতা রোধে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন