মেধাবী শিক্ষার্থী মিরাজ হোসেন ফাহিম নিখোঁজ।
লালবাগ থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, সম্ভাব্য সব জায়গায় ফাহিমের খোঁজ নেওয়া হয়েছে। এয়ারপোর্ট, হাসপাতাল ও দেশের বিভিন্ন থানায় তার সন্ধানের জন্য বার্তা দেওয়া হয়েছে, তবে মোবাইল ব্যবহার না করার কারণে এখনও তাকে পাওয়া যায়নি। তাদের অনুসন্ধান চলছে।
ফাহিমের বাবা মো. খোকন মিয়া জানান, ‘রাগ করে বাসা থেকে বের হলেও তার মা খুব চিন্তিত ও শয্যাশায়ী। পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছে।’ তিনি সবাইকে অনুরোধ করেছেন,যদি কেউ ফাহিমের খোঁজ পায় বা তাকে দেখে, তাহলে ০১৭২৬৩৭০৩৭৪ নম্বরে যোগাযোগ করার জন্য।
ফাহিম সবুজ গেঞ্জি ও কালো প্যান্ট পড়ে বাসা থেকে বের হন। সঙ্গে তার একাডেমিক সার্টিফিকেট ও ভর্তি পরীক্ষার এডমিট কার্ড বহন করছিলেন। তিনি সরকারি ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন এবং ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলেন।
নিখোঁজ ফাহিমের স্থায়ী ঠিকানা:
গ্রাম: ভানু মল্লিকের কান্দি
ডাকঘর: কাজিয়ার চর
ইউনিয়ন: বিলাসপুর
উপজেলা: জাজিরা
জেলা: শরীয়তপুর
পরিবার ও থানা তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের সহায়তা কামনা করছে।

মতামত দিন