জাতীয়
ছবি: সংগৃহীত

দুদকের বিরুদ্ধে এক লাখ টাকা ‘চা খাওয়ার বিল’:এনসিপি নেতা হাসনাতের ক্ষোভ।

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও দুদক থেকে ক্লিয়ারেন্স নিতে সর্বনিম্ন এক লাখ টাকা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ অভিযোগের সত্যতা প্রমাণ হিসেবে এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুর কথাও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, দুদকের ডিজি আকতার ও তার ডেপুটি ডিরেক্টরের নামে মাহমুদা মিতুর কাছে এক লাখ টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে হুমকি দেয়া হচ্ছে এবং ক্লিয়ারেন্স দিতে বাধা দেওয়া হবে বলে দাবি করেন তিনি।

হাসনাত বলেন, ‘দুদকের এসব দণ্ডবিধি এই প্রথম নয়। শেখ হাসিনার আমলে বিরোধী দলসহ বহু নেতাকে হয়রানি করা হলেও আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে তারা কিছুই বলেনি। ৫ আগস্টের পর বদল আশা করেছিলাম, কিন্তু তারা এক লাখ টাকা চা খাওয়ার বিলের নামে চাঁদাবাজি করছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি হলে তা আইনগত পথে প্রমাণ করে মামলা করা উচিত, নিরীহ মানুষের ওপর চাঁদাবাজি কেন? আমাদের দাবি, দুদকের দুর্নীতি বন্ধ করে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।’

হাসনাতের এ অভিযোগ ন্যায় বিচারসহ দুদকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


মতামত দিন