চট্টগ্রামে আরও ২জনের মৃত্যু,নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত।
সোমবার (২৩ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুন মাসে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা প্রাণ কেড়েছে মোট ৬ জনের।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়া দুজনই ছিলেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।এর মধ্যে একজনের নিউমোনিয়া ছিল। তারা নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
নতুন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে ১২০টি নমুনা পরীক্ষার মাধ্যমে। এ নিয়ে চলতি মাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।
স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার সংক্রমণ এখনও একেবারে থেমে যায়নি।বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে দুর্বলরা এখনো ঝুঁকিতে আছেন। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
মতামত দিন