জাতীয়
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম (বিশ্বের ১২৫ শহরের মধ্যে)। বাতাসের মান সূচকে (একিউআই) রাজধানীর স্কোর ১২২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার।

শনিবার (২১ জুন) সকালে প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকার অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যেও শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে তৃতীয়। ঢাকার চেয়েও বায়ু পরিস্থিতি বেশি বিপজ্জনক দিল্লি (স্কোর ১৩৯) ও পাকিস্তানের লাহোরে (স্কোর ১৩৪)।

সারা বিশ্বের মধ্যে সর্বাধিক দূষণের শিকার শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিংশা, যেখানে  স্কোর ১৪৭। দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার বাটাম (১৩৯)। এছাড়া তালিকার অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে কাম্পালা (১৩৬), দুবাই (১৩২) এবং কায়রো (১১৭)।

বাতাসের মান নির্ধারণে আইকিউএয়ারের একিউআই স্কেলে ১০১-১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, আর ২০১-৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। বিশেষত শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা  ব্যক্তিদের জন্য এমন বাতাস তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মতামত দিন