ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত।
প্রথম ঘটনা ঘটে বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায়। ময়মনসিংহগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন নারী রয়েছেন। গুরুতর আহত হন আরও চারজন, যাদের মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্সের সহকারী।
এর কয়েক ঘণ্টা পর, রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকায় ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ঘটে।হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের উত্তেজনায় বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মতামত দিন