বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার তার কূটনৈতিক দায়িত্বের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (২০ জুন) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত দম্পতি।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, দলের চেয়ারপারসনের চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন