বরিশালে ডেঙ্গুর প্রকোপ তীব্র, একদিনে ১৫১ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শুক্রবার (২০ জুন) সকালে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হলেও, এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে— বরিশাল বিভাগের পর সবচেয়ে বেশি আক্রান্ত চট্টগ্রামে (১৫ জন), ঢাকার শহরতলিতে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন এবং দক্ষিণ সিটিতে ১০ জন। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে যথাক্রমে ২ ও ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১১১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি। এ নিয়ে চলতি বছর মোট ৬ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৭ জনে। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়তে থাকে। তাই নাগরিকদের সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে মশক নিধন কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।
মতামত দিন