জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে নতুন করে করোনা শনাক্ত, দুই রোগীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

যশোরে করোনা সংক্রমণ আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জেলার দুটি উপজেলার দুই বাসিন্দা কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তিনজনের মধ্যে এই দুইজনের মৃত্যু হয়, অপর তিনজনকে উপসর্গজনিত কারণে আইসোলেশনে রাখা হয়েছে।

বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ জুন) মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা দুজনই প্রথমে সাধারণ ওয়ার্ডে ভর্তি ছিলেন, পরে শারীরিক অবস্থার  অবনতি হলে তাদের আইসিইউতে নেওয়া হয়। পরীক্ষা করে দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে, ইউসুফ হোসেনের ক্ষেত্রে মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে সংক্রমণ ধরা পড়ে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাব ফের চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানান, কিট সরবরাহ পেলেই পরীক্ষা শুরু করা  সম্ভব হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ভাবা হচ্ছে।

মতামত দিন